News update
  • Uncertainty continues over safety in the Strait of Hormuz     |     
  • Modi Claims Big Win in West Bengal State Polls     |     
  • Measles Outbreak Claims 17 Lives in Single Day     |     
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     

পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভার প্রস্তাব

রাজনীতি 2023-06-24, 12:17am

special-meeting-of-the-central-committee-of-the-biplabi-workers-party-held-at-the-solidarity-auditorium-of-the-party-on-friday-june-23-2023-154ccc48efffd883465f2376de49c0281687544249.jpg

Special meeting of the central committee of the Biplabi Workers Party held at the solidarity auditorium of the party on Friday June 23, 2023.



শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, সরকার ও সরকারি দলের জেদ অহমিকা ও অবিমৃশ্যকারী ভূমিকা দেশের বিপদ বাডিয়ে তুলছে এবং দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত  হস্তক্ষেপের  আশংকা বৃদ্ধি করছে।গত কিছুকাল ধরে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে  এই উদ্বেগ ও আশংকা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থও  হুমকির মধ্যে পড়তে পারে।

প্রস্তাবে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের একগুঁয়ে মনোভাবই  সংঘাত - সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীল নক্সার নির্বাচনী তামাশার কোন অবকাশ নেই।

প্রস্তাবে অতিদ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

আজ দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হওয়া কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকসার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু   সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ। 

সভায় দেশের সর্বশেষ  রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে যুগপৎ ধারায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করার আহবান জানানো হয়।

সভায় ২৫ জুনের মধ্যে গারমেন্টসসহ সকল খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের জন্য সকল  মালিক ও সরকারের প্রতি দাবি জানানো হয়।একইসাথে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভার শুরুতে প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি