
বিএনপিসহ ৩২ দলের জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (৮ জুলাই) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।কাদের বলেন, এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন। এই ৩২ দল টিকবে কি না, তার গ্যারান্টি নেই। আগে তো ছিল ৫৪ দল। এই জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য।তিনি বলেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনের নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে?আওয়ামী লীগের এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। তারা বলেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে।ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউর প্রতিনিধিদের সঙ্গে সরকারের পক্ষ থেকে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা তাদের বলে দিয়েছি নির্বাচন সংবিধান অনুযায়ী স্বচ্ছ ও অবাধ হবে।আগামী ১১ জুলাই মার্কিন প্রনিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, মার্কিন প্রতিনিধিদল নির্বাচন সম্পর্কিত বিষয় নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। তবে, ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।এ সময় সেতুমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।