News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

‘সরকারের অবহেলায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ডেঙ্গু’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-10, 6:03pm

resize-350x230x0x0-image-239226-1694345071-a83e9fd035b48dabcd11ff787f8de78f1694347389.jpg




সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি যেমন, মশা মারার ওষুধ, স্প্রে, স্যালাইন; রোগ নির্ণয়ের কিটের অপ্রতুলতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বিকার। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গুজনিত মৃত্যু সংবাদই হচ্ছে এখন প্রধান শিরোনাম। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে লোক মারা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী ও ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।