News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-16, 7:14am

resize-350x230x0x0-image-239921-1694808358-180003f23ba197b54d592924b2c72eac1694826850.jpg




বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে যান।

দলীয় সূত্র জানায়, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে দলীয় প্রধানকে অবগত করবেন বলেও জানায় সূত্র ।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী। তথ্য সূত্র আরটিভি নিউজ।