News update
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-31, 11:31am

image-245924-1698729228-bdd9112c16ff95fb8fd0689be59906a71698730288.jpg




নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।