News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয় : তারেককে প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-12, 6:48pm




যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়, আমরা তোকে দেখি।’

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের নেতা কই? তাদের কথা মানুষ শোনে না। বিএনপি হত্যাকারী। জামায়াত যুদ্ধাপরাধী। খালেদার ছেলে খুনি তারেক জিয়া। গ্রেনেড হামলা করে আইভি রহমানকে হত্যা করেছে। এত টাকা কোথায় পায়? অস্ত্র চোরাচালানি করে। মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। পালিয়ে থাকে লন্ডনে।

তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি।

সরকারপ্রধান বলেন, চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না। মানুষ যদি সঙ্গে না থাকে তবে আন্দোলন হয় না। বিএনপি একটি সন্ত্রসী দল, আর জামায়াত হলো যুদ্ধাপরাধী দল। তাদের কথা এ দেশের মানুষ শোনে না। তাদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।