News update
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     

মির্জা ফখরুল জামিন পাচ্ছেন কি না, জানা যাবে দুপুরে

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-22, 9:20am

resize-350x230x0x0-image-248892-1700621332-920240ac23e49ba170dbcc2ba3849dec1700623254.jpg




প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে।

এর আগে, গত ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

এরপর ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ২ নভেম্বর মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।