News update
  • Japanese Consortium to Operate Dhaka Airport's Third Terminal     |     
  • RMG Owners, Workers to Submit Revised Wage Proposals     |     
  • SK Group Eyes Investment in Matarbari LPG, LNG Terminals     |     
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     

আবহাওয়া অফিসের দুঃসংবাদ

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-12, 9:24am




ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা এখন দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও আজ (১২ ডিসেম্বর) ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদরা মনে করছেন, যেহেতু ঘূর্ণিঝড়ের পরে আবহাওয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সে কারণে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে অন্য অঞ্চলগুলো।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন থেকেই উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের শেষ ভাগে, অর্থাৎ ১৪ থেকে ১৫ ডিসেম্বরের দিকে দেশের উত্তর-উত্তরপশ্চিম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।