News update
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     
  • Fugitives can’t be brought back from Delhi through violence: Kobir     |     
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     

হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-19, 11:18am




বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলছে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগর এলাকায় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে এ মিছিল শেষ হয়।

এ সময় মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এর আগে কয়েক দফায় টানা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।