News update
  • July Memorial Museum Opens to Public on August 6     |     
  • ICT Verdicts Mark New Era of Accountability in Bangladesh     |     
  • EU calls for stronger borders after Ceuta migrant crossings     |     
  • Iran warns of risks. casualties if blocade of its ports continues     |     
  • PM issues three directives to boost solar power, tackle energy crisis      |     

বিএনপি একটি ভুয়া দল : কাদের

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-23, 5:47pm

obaidul_quader-d2b85786834563d7b070efe08575946c1703332099.jpg




আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরের ২৮ তারিখে নয়াপল্টনের রাস্তা থেকে পালিয়ে গেল, তাদের এক দফা গেল কোথায়? কোথায় গেল ৫৪ দল? কোথায় গেল ৩২ দফা? বিএনপি হচ্ছে একটি ভুয়া দল।

শনিবার (২৩ ডিসেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি পরগাছা, এই পরগাছাকে নির্বাচন উপলক্ষে রাজনীতি থেকে অস্তিত্বহীন করতে হবে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, স্বাধীনতা মানে না। একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড মেরেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর বিএনপি পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, পুলিশের হাসপাতালে হামলা চালিয়েছে। তারা গাজীপুরে ট্রেনের লাইন কেটে মানুষকে রক্তাক্ত করেছে।

পথসভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম। তথ্য সূত্র আরটিভি নিউজ।