News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নবনিযুক্ত হুইপরা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-01-24, 6:23pm

gsgsgdfh-05130dcc8968cc0900e5753fdbbc708c1706099002.jpg




আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নবনিযুক্ত হুইপরা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ সংসদের হুইপরা হলেন—ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়।

চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তাদের প্রধান কাজ হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা এবং হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।