News update
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     

পাবনায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা 

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-09, 12:32am

jsahjhakjshk-7d73a5dde3897fc6103278888b490c1e1717871560.jpg




পাবনা সদর উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে ও ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি দোকানে বসেছিলেন। এ সময় অতর্কিত কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধান করছে। পরে বিস্তারিত জানানো যাবে।