News update
  • People positive on Padma Barrage, experts urge caution over fallout     |     
  • Parties convey their expectations at Bonn climate talks     |     
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-15, 10:18am




রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে রেখেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভোর থেকেই বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান করছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পরপর মিছিল নিয়ে আশপাশে প্রদক্ষিণ করছেন তারা। কেউ কেউ ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন।

এ ছাড়া ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং পাইপ রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়েও অবস্থান নিয়েছেন।

১৫ আগস্টে উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে মোবাইল ফোন তল্লাশি করে দেখা হচ্ছে। আরটিভি