News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

বিএনপির সমাবেশ পিছিয়ে ১৭ সেপ্টেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-15, 8:03am




বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন পূর্ব ঘোষিত সমাবেশের দিন পিছিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। পূর্বঘোষিত বিএনপির এই সমাবেশটি হওয়ার কথা ছিল আগামীকাল রোববার। 

এ জেড এম জাহিদ জানান, ১৭ সেপ্টেম্বর সমাবেশ বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্যান্য বিভাগীয় শহরে আগামীকাল র‌্যালির যে কর্মসূচি ছিল তা নিজ নিজ এলাকায় যথাসময়েই অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।