News update
  • Govt rolls out three-month drive to curb dengue     |     
  • PM Orders Stricter Action Against Polythene, Plastic Use     |     
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     

দেশের খাদেম হবো, মালিক হবো না: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-10-02, 6:57am




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনগণের সেবক হতে চাই। আমরা দেশের খাদেম হবো, মালিক হবো না।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো। সবাই মিলে, সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪-এর বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে। কারণ, রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।