News update
  • Bangladesh officially enters global nuclear energy community     |     
  • BNP standing committee set to meet Friday evening     |     
  • Bhutan PM makes brief stopover in Dhaka     |     
  • 12.5m CFT gas to enter grid tomorrow, 55m more in 4 months     |     
  • Inflation falls to 10-month low at 8.26pc in August     |     

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-16, 1:16pm




মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। এখন তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, শেষ খবর অনুযায়ী সিএমএইচে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব এখন অনেকটা সুস্থ।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। আরটিভি