News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-25, 12:43pm

dsfsdfdsewr-c27cd4522909990b4aabd8f01a7b33e01737787400.jpg




জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন দিতে হবে?

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা মনে করেছিলাম এই সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি, তাদের অনেকেই উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে! এসব পরিস্থিতি পার করেই আমরা এসেছি। আমাদের কি ভয় আছে?

রিজভী বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনও আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার। সবটাই শেখ হাসিনার স্বার্থে তারা করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা পুরো জিয়া পরিবারে নাম-নিশানা রাখতে চাননি। এ কারণেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলা লোকেদের ওপর নির্যাতন চালিয়েছে।