News update
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     

আ.লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-03, 1:44pm

eqwrqrqqwew-dd63fefbf5b6b883ba6fc90d33ae5b821738568658.jpg




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। 

তিনি বলেন, এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।

এর আগে, ডা. শফিকুর রহমান ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন। আরটিভি


Copied from: https://rtvonline.com/