News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-10, 8:20pm

tw4534525-04b505f52d8bacd3ef06295a739489501739197203.jpg




প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। 

তিনি বলেন, আমরা আশা করব প্রয়োজনীয় সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি জনগণও প্রত্যাশা করছে।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।আরটিভি