News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি: চরমোনাই পীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-28, 8:18pm

img_20250628_201612-295f1e1e304fdf2f77ca8486c5e945371751120298.jpg




দেশের ইসলামি দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (২৮ জুন) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে তিন দফা দাবিতে দলটি আয়োজিত মহাসমাবেশে বক্তৃতা করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি।

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই দাবি করে রেজাউল করিম বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে।

সংস্কারের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল ও অবিচল জানিয়ে তিনি বলেন, সংস্কারে কালক্ষেপণ ২৪-এর গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানির শামিল৷ এ সময় ৭২-এর সংবিধান জন-আকাঙ্ক্ষার ব্যাপারে বধির ছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামী নির্বাচনে কোনো দল নয়, ক্ষমতায় যাবে ইসলাম।

তিনি বলেন, ২৪-এ বাংলাদেশের মানুষ দেশে কর্তৃত্ববাদী শাসন দেখার জন্য জীবন দেয়নি৷ ভবিষ্যতে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজ-দুর্নীতিবাজকে সংসদে পাঠাবে না।