News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-31, 4:14pm

img_20250731_161117-017758c017f8afda5192460c11ac97a51753956849.jpg




জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে  অবরোধ শুরু করেন তারা।

এ সময় তারা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দেন।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।  

আন্দোলনকারী নাজির আহমেদ খান বলেন, আমরা রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচারকে হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না। গুম বা হত্যার ভয় দেখিয়ে লাভ নাই। ১৭টা বছর সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্যসন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে। শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের একাংশ।  

অবরোধে অংশ নেওয়া আবু হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে।

মো. বাবু ইসলাম নামে অন্য একজন আন্দোলনকারী বলেন, আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কী করবো? আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের মুলা ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই, আমাদের জুলাই সনদ দেওয়া হোক। নাহলে পরে কোনো সরকার আসলে, তারা আমাদের বিরুদ্ধে যে কোনো মামলা-হামলা করতে পারে। আমরা সেই ঝামেলায় পড়তে চাই না।