News update
  • Bangladesh Bank Injects $100 Million Into Forex Market     |     
  • Iran Says Bangladesh Ships Must Follow Hormuz Directives     |     
  • Bangladesh Draft Law Seeks Court Approval Before Arresting Journalists     |     
  • ECNEC Approves 13 Projects, Defers Decisions on Four     |     
  • New RMG Wage Structure to Take Effect in December     |     

একটি ইসলামিক দল ক্ষমতার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে: রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-28, 11:47pm

rt452352352-ddade44fed1bac85068670b1148388ca1759081667.jpg




একটি ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি আরও বলেন, জামায়াত ইসলামীর রূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয়নি।

পূজাকে কেন্দ্র করে দেশে অভ্যন্তরীণ ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মন্তব্য করে তিনি বলেন, এগুলো ষড়যন্ত্রের অংশ।

পার্শ্ববর্তী দেশ বিভিন্নভাবে সম্প্রতি নষ্ট করার উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

বিভিন্ন জায়গা থেকে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে রিজভী বলেন, এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।