News update
  • Japanese Consortium to Operate Dhaka Airport's Third Terminal     |     
  • RMG Owners, Workers to Submit Revised Wage Proposals     |     
  • SK Group Eyes Investment in Matarbari LPG, LNG Terminals     |     
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     

বিএনপির মনোনয়ন পাননি যে হেভিওয়েট নেতারা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-04, 8:48am

bienpi_logo-ed9a33b4834043b88f202ac37d1101061762224525.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক এ তালিকায় বাদ পড়েছেন অন্তত ১২ হেভিওয়েট বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম নেই তালিকায়।

এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নেতা নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহতথ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এ তালিকায় স্থান পাননি।