News update
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     
  • PM Orders Comprehensive Earthquake Preparedness Measures     |     
  • Cyclone Murasu to cross Andhra Pradesh coast tonight     |     

কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-26, 5:19pm

etretery-c7ac468f82baffc0e049fb77f0ff02811764155990.jpg




বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানান তিনি। 

অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) থেকে এ হাসপাতালে ভর্তি আছেন তিনি। ঢাকার এয়ারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।