News update
  • Japanese Consortium to Operate Dhaka Airport's Third Terminal     |     
  • RMG Owners, Workers to Submit Revised Wage Proposals     |     
  • SK Group Eyes Investment in Matarbari LPG, LNG Terminals     |     
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     

হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-12, 5:23pm

rwer3423-5d0664cb030435cd3f19905e66cb700f1765538619.jpg




আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তাকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এদিকে  বিকেল চারটার দিকে হাদিকে দেখতে হাসপাতালে এসে পৌঁছান ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় হাদির কর্মী-সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ অবস্থার মধ্যে দিয়ে মির্জা আব্বাস হাসপাতালের ভেতর প্রবেশ করেন। সে সময় পুলিশ সতর্ক অবস্থায় ছিল।