News update
  • Israel’s Ethnic Cleansing of West Bank Bedouin & Herding Communities     |     
  • BB appoints observer to Islami Bank to restore discipline     |     
  • 24 injured as Uttara University bus overturns in Gazipur     |     
  • Tk 9.38 lakh crore national budget to be unveiled Thursday     |     
  • Bangladesh Economy Tops $500bn for First Time     |     

জামায়াতের জোটে এনসিপিসহ আরও তিন দল

বিকেলে সংবাদ সম্মেলন রাজনীতি 2025-12-28, 3:57pm

rtgrtertret-7ea2ea75cceb4116a3e7476ab2fd1aaf1766915862.jpg




জামায়াতে ইসলামীসহ আট দলের জোটের সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি দল। এ দলগুলো হলো– লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ রোববার (২৮ ডিসেম্বর) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে।

ধারণা করা হচ্ছে, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় ৩০টি আসন পাচ্ছে না এনসিপি। এই সংখ্যাটি ২০ থেকে ২৫ এরমধ্যে থাকছে। বাকি দুটি দল পাচ্ছে পাঁচটি আসন। বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।