News update
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     
  • Presidential Election Set for August 20     |     
  • PM Urges Eco-Friendly Steps to Curb Riverbank Erosion     |     
  • Moheshkhali LNG Terminal Resumes Partial Operations     |     
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-23, 8:14pm

regretert-e6f264840be64ae4dd7901fb5a2eed931769177654.jpg




বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি শক্তির দালালরা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনও বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না। বর্তমানে বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সব নীতি ও সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব পাবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। যারা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন-তাদের প্রত্যাশা যেমন, তেমনি দেশের প্রতিটি মানুষের প্রত্যাশাও একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। যারা অতীতে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল-শেখ হাসিনা ও আওয়ামী লীগ-তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে জনগণ। ভবিষ্যতে যদি কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেয়, তাহলে জনগণ আবারও একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে।