News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

রাজনীতি 2026-02-25, 2:17pm

img-20260224-wa0049-20845b6b318ef6a986483420369848081772007460.jpg

Saiful Huq, GS, Biplabi Workers Party addressing a meeting of the Ganatantrik Rastra Parishad on Tuesday 24 Feb 2026.



সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ। 

'নতুন সরকারের কাছে প্রত্যাশা,  ১০০ দিনের অগ্রাধিকার ' শীর্ষক মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের মধ্য  দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরী হয়েছে তাকে অবশ্যই কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রুত বিনিয়োগ ও  কর্সংস্থানের ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, সময় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের উপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে।প্রজ্ঞা,দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে চলতে পারলে তিনি ইতিহাসে দাগ রেখে যেতে পারবেন।তিনি দেশের স্বার্থ ও নিরাপত্তা বিরোধী সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ ও অসম চুক্তিসমূহ বাতিলের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান। 

গণফোরাম সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, পুরানো তিক্ত অভিজ্ঞতা থেকে দল ও সরকারকে পৃথক রাখার কথা বলেন।তিনি রাষ্ট্র ও সমাজ জীবনে শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান। 

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার আহবান জানান। 

বিশিষ্ট সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন টাকার খেলা,পেশীশক্তি ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি।অধিকাংশ ভালো মানুষেরাই নির্বাচনে জিততে পারেননি।তিনি বলেন, দেশে ডানপন্থার উত্থান ঘটেছে। নির্বাচন তা আর এক ধাপ এগিয়ে দিয়েছে। কিন্তু গণতন্ত্রই এ দেশের ভবিষ্যৎ।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম বলেন , এদেশে সরকারে গণতন্ত্রের কথা ভূলে যাওয়া হয়।এদেশে বিরোধী দলই গণতন্ত্রের সৌন্দয্য বাঁচিয়ে রাখে।তিনি বলেন,নেতা কর্মীদের কারণে সরকার প্রধানের ইমেজ যাতে ক্ষুন্ন না হয় তা নিশ্চিত করতে হবে। 

সভার সভাপতি গগণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূর বলেন, সংসদ সদস্যপদকে অলাভজনক করতে হবে। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব  বাবর চৌধুরী।