News update
  • Remittance Hits $2.85bn in July, Up 15.4% YoY     |     
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     
  • Govt Plans Private Water Bus Services Around Dhaka     |     
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     
  • Insects may be guiding seasonal bird migration in eastern Himalayas     |     

হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালাইসিসে বড় ছাড়

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-06-11, 6:36pm

img_20260611_183628-b619bd536af4d3cf021dedb6452adc3a1781181443.jpg




চিকিৎসা খরচ নিয়ে দারুণ সুখবর রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালাইসিসে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনায় এসব প্রস্তাব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ‘আউট অব পকেট এক্সপেনডিচার’ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানি করা হার্টের রিংবা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দেয়ার প্রস্তাব করছি। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিস’র আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি দেয়ার প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালাইসিসে খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে।