News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-26, 10:13pm

dengue_1_1-a30700a0e22fb9d5240086f86046ca3e1750954416.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এ ছাড়া মৃতদের দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা দুই সিটি করপোরেশনে ৬০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, ময়মনসিংহে দুজন ও সিলেটে তিনজন। রংপুর ও খুলনা বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট সাত হাজার ৯৯৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৯ হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৮ জনের। বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৩২ জন ডেঙ্গু রোগী।