News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-30, 8:02pm

45345324234-81081579bb2c76acef995bad8e34f5791751292125.jpg




করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। 

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬৯ জন।