News update
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     
  • Kaptai Dam gates opened to 1 foot as lake water rises     |     
  • Nepal-China flood death toll rises to 691, more than 3,000 missing     |     
  • International Day of the Disappeared Today: 250 Cases Probed     |     

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-07-30, 7:27pm

7b1168badca60be58d3b68d96c5704de303bab7857ac3515-5dd4c2bece1731977e896a6e6a9df27d1753882064.jpg




গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন।

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন আরও দুইজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।

অন্যদিকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭০২ জন, যার মধ্যে ১২ হাজার ১৬২ জন পুরুষ ও আট হাজার ৫৪০ জন নারী।