News update
  • 50,000 sit for AI training selection test     |     
  • Bangladesh, Malaysia Discuss LNG Support And Investment     |     
  • Acting President begins official duties at Bangabhaban     |     
  • PM Backs Bangladesh-Made Medical Devices, Innovation      |     
  • Ex-RAB Commander Taken Into Military Custody     |     

রাতে লেবু পানি খেলে কী ওজন কমে?

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-09-30, 7:42am

ertertert-8d3707975628bf503a1cf408ee0f637b1759196543.jpg




রাতে ঘুমানোর আগে লেবু পানি খাওয়া অনেকের অভ্যাস। এটি উপকারী হলেও সবার জন্য নয়। তবে কারও কারও লেবু পানি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।

দেখে নিন লেবু পানির উপকারিতা-

১. হজমে সহায়তা করে – রাতে হালকা খাওয়ার পর লেবু পানি খেলে হজম ভালো হয়, গ্যাস ও অ্যাসিডিটি কিছুটা কমাতে পারে।

২. শরীর হাইড্রেট রাখে – ঘুমের আগে লেবু পানি শরীরকে আর্দ্র রাখে, ডিহাইড্রেশন প্রতিরোধ করে।

৩. ডিটক্সে সহায়তা করে – লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করতে সাহায্য করে।

৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক – হালকা গরম লেবু পানি মেটাবলিজম কিছুটা সক্রিয় রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

৫. ইমিউনিটি বাড়ায় – নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সতর্কতা-

১. গ্যাস্ট্রিক বা আলসার থাকলে রাতে না খাওয়াই ভালো – লেবু টক, তাই খালি পেটে বা ঘুমানোর আগে খেলে অ্যাসিডিটি বাড়াতে পারে।

২. বারবার প্রস্রাবের সমস্যা – লেবু পানি হালকা ডাইইউরেটিক, রাতে খেলে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে।

৩. দাঁতের এনামেল ক্ষতি – নিয়মিত রাতে খেলে দাঁতে অ্যাসিডিক প্রভাব পড়তে পারে, তাই খাওয়ার পর মুখ কুলকুচি করা উচিত।