News update
  • Heads of Sonali Bank, IDRA, and SBC resign citing personal reasons     |     
  • Fakhrul calls attack on Iran 'horrible'     |     
  • AI Moves Closer To Decoding Human Thoughts     |     
  • UNESCO Calls Iran School Strike Grave Violation     |     
  • Oil Jumps, Asian Stocks Slide On Gulf Tensions     |     

প্রাথমিকের শিক্ষক বদলি আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2022-09-07, 4:15pm




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন অনলাইনে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষক বদলির অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে প্রাথমিকের শিক্ষকরা শুধু আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে বদলি হতে পারবেন। তবে জেলা ও মহানগর পর্যায়ে বদলি কার্যক্রম বন্ধ থাকবে। সম্প্রতি এ সংক্রান্ত পাইলটিং কার্যক্রম সফল হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হলে শূন্যপদের সঠিক সংখ্যা পাওয়া যাবে। এরপর এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।