News update
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

গ্রীণওয়াচ ডেক্স শিক্ষকতা 2023-11-08, 9:04pm

resize-350x230x0x0-image-247100-1699454201-5cdcb8563742acacfb2fc4aebf74d4d41699455851.jpg




সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা জানান, প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এর আগে বলা হয়েছিল, আগামী ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর দ্বিতীয় ধাপ ২৩ মার্চ (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী) এবং তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।