News update
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সচিব

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-08-14, 7:39am

139188a0fe5afd7c31beb45f310e8742ba78d742e00c908b-e2d16a705e613c0acb152a8499adfcb11755135561.jpg




দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আদেশ শিগগিরই জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ‘আমি সচিব হিসেবে দায়িত্বভার নেয়ার পর থেকেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছি। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগিরই জারি হবে। এরইমধ্যে প্রধান উপদেষ্টার কাছে এর সারসংক্ষেপ পাঠানো হয়েছে। উনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন, তাই এখনও সই হয়নি। সম্ভবত আগামীকাল বা আগামী সপ্তাহে এটি সই হয়ে যাবে।’

ড. কবিরুল ইসলাম বলেন, ২০২২ সালের পর নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। বেসরকারি মাদ্রাসাগুলোর জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এরইইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বিশেষভাবে ২০০৬ সালের আগে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বৈষম্যমূলকভাবে এমপিও না পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে এমপিওভুক্ত করা হবে।

এ বছরের শুরুতে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়। গত ২৫ জুন ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির নীতিমালা জারি করা হয়। এরপর এমপিওভুক্তির জন্য আবেদন করতে ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছিল।

নীতিমালা অনুযায়ী, মাদ্রাসাগুলোর ছয়টি পদ এমপিওভুক্ত হবে। ইবতেদায়ি প্রধান ১০ম গ্রেডে, সাধারণ, বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে, কারি ও নুরানি বিষয়ের সহকারী শিক্ষক ১৬তম গ্রেডে এবং প্রতিটি মাদ্রাসার অফিস সহায়ক ২০তম গ্রেডে বেতন পাবেন।