News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

এনওসি বাধ্যতামূলকের সেই নির্দেশনা প্রত্যাহার করল অ্যাটকো

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-05-18, 10:12pm

4dd422e8ffba10e1949061a26f918ff9f18b892311ea242b-ca1b7ffba4d5a7f286aadeb10bd3ee9b1779120729.jpg




সাংবাদিকদের চাকরির ক্ষেত্রে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ নিয়ে নির্দেশনা দেয়ার একদিন পরই তা প্রত্যাহার করে নিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো)।

সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত রোববার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এর আগে রোববার (১৭ মে)  টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছিল অ্যাটকো। যেখানে কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

টেলিভিশন মালিকদের এ সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানায়। একটি হচ্ছে—নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র নিতে হবে।

অন্যটি হচ্ছে—অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিলে বা যোগ দিলে ওই কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া যাবে।

এই আদেশের তীব্র প্রতিবাদ জানায় পেশাদার সাংবাদিকদের সংগঠনগুলো। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।