News update
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     
  • BSTI finds dangerously high mercury levels in 8 skin creams     |     
  • JCD, Shibir Clashes Spread Across Dhaka Campuses     |     
  • PM Calls for Integrated Urban Planning on Water Management     |     
  • Bangladesh Offers Japan Gateway to $3bn Regional Market     |     

সাংবাদিকতার নীতি নৈতিকতার ব্যাপারে তোয়াব খান ছিলেন আপোসহীন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-10-08, 8:04am




সাংবাদিকতার নীতি নৈতিকতার ব্যাপারে তোয়াব খান ছিলেন আপোসহীন। তিনি ব্যক্তির অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থ সুরক্ষিত করার বিষয়ে সব সময় সচেতন ছিলেন। 

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক বাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোয়াব খান স্মরণে বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক আয়োজিত সম্প্রতি এক ভার্চুয়াল স্মরণসভায় বক্তারা একথা বলেন। 

কানাডা প্রবাসী সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নেটওয়ার্কের সহ-সভাপতি খায়রুল আহসান মানিক, সম্পাদক মো. ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক এ এস এম শামসুল হাবিবকে, এসরার জাহিদ ও সাইফুর হাসান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল।

হলুদ সাংবাদিকতা রোধ ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত করার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, সাংবাদিক তোয়াব খান নীতির প্রশ্নে সবসময় অবিচল থেকে সাংবাদিকতা পেশাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে গেছেন। বর্তমান প্রজন্মের সাংবাদিকদের উচিত তাকে অনুসরণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদের নিয়োজিত করা।

বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের পক্ষ থেকে নারী সাংবাদিক ও মফস্বল সাংবাদিকদের জন্য ‘তোয়াব খান মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনার কথা জানান সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ। তথ্য সূত্র বাসস।