News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

ঝিনাইদহে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ সভা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-03-14, 12:13am

image-82568-1678724440-9430771e024b0d1c06a617b09b22942f1678731210.jpg




জেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে ‘যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (ঝিনাইদহ-মাগুরা) সংসদ সদস্য খালেদা খানম।

সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, মহিলা-ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।