News update
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-04-07, 6:03pm




ঈদে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইন খোলা থাকছে। ঈদের ছুটিতে কর্মরত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের যথাযথভাবে তাদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

আজ এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ যে সকল গণমাধ্যমে এখনো বেতন-বোনাস হয়নি তাদেরকে আগামীকাল ৮ এপ্রিল সোমবারের মধ্যে তা পরিশোধ করার দাবি জানান।

বিবৃতিতে বিএফইউজে নেতারা পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।