News update
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি আমিনুর, সম্পাদক আমিনুল

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-12-12, 5:29pm

erttertwre-77c3ec1c4b00bcb0b4c1154a74c07a8f1765538961.jpg

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি আমিনুর, সম্পাদক আমিনুল। ফাইল ছবি



ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চিফ মডারেটর ও অধ্যক্ষের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২১ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনুর রশিদ আমিনকে সভাপতি এবং একই বিভাগের মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদের দীর্ঘদিনের কর্মী হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এ সংগঠন ভাষা-সংস্কৃতি ও উপস্থাপনা দক্ষতা শেখানোর অনন্য ভূমিকা রেখে এসেছে। আগামী দিনে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমরা আরও নিয়মিত ও কার্যকর কার্যক্রম আয়োজন করবো। নতুন কমিটি ঘোষণার পর ১৬ ডিসেম্বর উপলক্ষে এটিএন বাংলায় দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি সংসদ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন, এর দায়িত্ব পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি সংগঠনটি আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের ভাষা-সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ২০২১–২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিজ-উর রহমান এবং উচ্চমাধ্যমিক মানবিক বিভাগের শিক্ষার্থী আইনুদ্দীন। এছাড়া মো. আবদুল মতিনকে নির্বাচিত করা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওলিদ মাহমুদ। অর্থ সম্পাদক হয়েছেন মো. সিহাব মৃধা। দপ্তর সম্পাদক এবং প্রচার–প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন প্রিন্স ও মো. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, ‘উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প’ এই স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ডিসেম্বরে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের যাত্রা শুরু হয়। কার্যক্রম শুরুর কিছুদিন পর তৎকালীন অধ্যক্ষের নির্দেশে আবৃত্তি সংসদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আবৃত্তি সংসদের কার্যক্রম পুনরায় চালু হওয়ায়, এখন উদ্যম গতিতে এগিয়ে চলছে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ।