News update
  • 90pc of 3Mt annual e-wastes not recycled, cause health hazards in BD     |     
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-11, 8:46pm

rtyreterter4534-c1534430e60e503e8493d04c4629fd401775918808.jpg




পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ সরাসরি আলোচনা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরান সরাসরি আলোচনায় বসেছে— যা আন্তর্জাতিক অঙ্গনে ‘ঐতিহাসিক’ হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-ও শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই আলোচনা এমন এক সময় শুরু হলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৫৭ জনে। তবে আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতরা ফোনে কথা বলেছেন— যা দুই দেশের মধ্যে বিরল সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা আয়োজনের কথাও জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের এই বৈঠক সফল হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বড় ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও কৌশলগত মতপার্থক্যের কারণে সমঝোতা সহজ হবে না বলেও মনে করছেন তারা। সূত্র: আল-জাজিরা