News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

ইউক্রেন যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি পৌঁছেছি : ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-22, 3:14pm

afp_20260312_a32v94b_v3_highres_uspoliticstrumpwomen-1-8aacf38c1f389ecbadeda9dcd0c58ff21792660442.jpg




রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধ সমাপ্তির বিষয়টি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন নাগরিককে কারামুক্ত করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই দাবি করেন। খবর এএফপির। 

সাংবাদিকদের ট্রাম্প বলেন, গত কয়েকদিন আগে আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ মীমাংসা করা নিয়ে কথা বলছিলাম। আমার মনে হচ্ছে, আমরা এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি চলে এসেছি— যা হতে পারে এ পর্যন্ত আমাদের পৌঁছানো সবচেয়ে নিকটবর্তী অবস্থান।

তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প অতীতেও এমন আশাবাদী দাবি একাধিকবার করেছেন। বিশেষ করে গত বছর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার একটি শীর্ষ বৈঠক এবং বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও মস্কো তাদের কঠোর ও সর্বোচ্চ দাবির অবস্থানে অনড় থাকায় এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো স্থায়ী সমাধান আসেনি।