News update
  • Heads of Sonali Bank, IDRA, and SBC resign citing personal reasons     |     
  • Fakhrul calls attack on Iran 'horrible'     |     
  • AI Moves Closer To Decoding Human Thoughts     |     
  • UNESCO Calls Iran School Strike Grave Violation     |     
  • Oil Jumps, Asian Stocks Slide On Gulf Tensions     |     

বন্দরে রুশ অবরোধ,লক্ষ লক্ষ মানুষ অনাহারে পড়তে পারে: জেলেন্সকি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-06-10, 8:28am




ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে এবং গম, ভুট্টা, উদ্ভিজ্জ তেল ও অন্যান্য খাদ্যপণ্য রফতানিতে বাধা দিয়ে, রাশিয়া “বিশ্বকে দুর্ভিক্ষের হুমকি দিয়ে ভয় দেখানো ” অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবারে প্রকাশিত টাইম ম্যাগাজিন গালা-কে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন যে, রাশিয়ার কর্মকাণ্ড বিশ্বকে “এক ভয়াবহ খাদ্য সংকটের দ্বারপ্রান্তে” এনে দাঁড় করিয়েছে।

জেলেন্সকি বলেন, “কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকলে লক্ষ লক্ষ মানুষ অনাহারে পড়তে পারে।”

রফতানি হ্রাসের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তাদের ভাষ্যমতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের মাইন পেতে রাখাকে দায়ী করেছে রাশিয়া।

এদিকে, পূর্বাঞ্চলের সিভিরোডনেটস্ক শহরে বৃহস্পতিবার তুমুল লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে, তাদের দূরপাল্লার কামান প্রয়োজন যাতে করে তারা বিপুল এলাকার দখল করে রাখা রুশ বাহিনীকে পরাস্ত করতে পারে।

এক পৃথক বক্তব্যে বুধবার জেলেন্সকি বলেন যে, সিভিরোডনেটস্ক এর লড়াই এই যুদ্ধের “সবচেয়ে কঠিনগুলোর মধ্যে একটি”। গুরুত্বপূর্ণ ডনব্যাস অঞ্চলে সেটির গুরুত্বও তুলে ধরেন তিনি।

রাশিয়ার তুমুল আক্রমণের মুখে বুধবার ইউক্রেনের বাহিনী পিছু হটে, সিভিরোডনেটস্ক এর উপকন্ঠে অবস্থান নিতে বাধ্য হয়।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনের বাহিনী হয়ত লিসিশ্যাঙ্কস এর মত আরও রক্ষণশীল অবস্থানে পিছিয়ে আসবে। সিভেরস্কি ডনেটস নদীর অপরদিকে লিসিশ্যাঙ্কস শহর অবস্থিত। শহরটি আরও উঁচু ভুমিতে। হাইদাই এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনের বাহিনীকে চতুর্দিক থেকে পরিবেষ্টিত হয়ে যাওয়া এড়াতে আরও পিছিয়ে আসতে হবে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।