News update
  • Historic Jalmahal cinema hall, 20 shops gutted in Mymensingh fire     |     
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-05-16, 11:46am

resize-350x230x0x0-image-223526-1684212063-e95b31b455ed7612c4d55200836d37b51684215966.jpg




যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। এ ছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।