News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

গাজার হাসপাতালে বিদ্যূতের অভাবে রোগিদের মৃত্যু

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-12, 9:15am

download-fd456406745d816a45cae554c788e7541699758988.jpeg




ইসরাইলি সৈন্যরা এবং হামাস বন্দুকধারীরা গাজার বৃহত্তম চিকিত্সা স্থাপনা শিফা হাসপাতালের বাইরে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এই গোলাগুলির মধ্যে আটকে পড়েছেন হাজার হাজার যুদ্ধাহত লোক, চিকিত্সাকর্মী ও বাস্তুচ্যূত অসামরিক লোকজন ।সেখানে চিকিতসকরা বলেন সেখানকার শেষ জেনারেটার বন্ধ হয়ে যায় যখন সেটির জ্বালানি শেষ হয়ে যায় । আর এর ফলে একটি অত্যন্ত ছোট শিশুর এবং আরও চারজন রোাগির মৃত্যু হয় ।

হাসপাতালের মোহাম্মদ আবু সেলমিয়া বলেন যে এই স্থাপনাটি শনিবার বিদ্যূতইবহীন হয়ে পড়ে।

তিনি টেলিফোনে জানান , “ চিকিত্সার যন্ত্রপাতিগুলি সব বন্ধ হয়ে যায়। রোগিরা , বিশেষত যারা নিবিড় চিকিত্সা কেন্দ্রে ছিলেন তাঁদের জীবন শেষ হয়ে যায়”। তিনি যখন কথা বলছিলেন তখনও ছেন থেকে বন্দুকের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

এ দিকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা হাসপাতালের নীচে সুড়ঙ্গে অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখার এবং আল শিফা ও অন্যান্য হাসপাতালের নীচে তাদের কমান্ড সেন্টার স্থাপন করার অভিযোগ করে। আর এই কারণেই ঐ ভবনগুলিকে সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু করা বৈধ ব্যাপার।তবে হামাস এবং হাসপাতালের কর্মীরা ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করেছেন।

১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসরে ম ন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।