News update
  • ‘Violence will only defer a problem’: UN Assembly President     |     
  • Ninth Pay Scale Gazette Issued, Higher Salaries From July     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Rangpur Long March     |     
  • Iran claims it hit an oil tanker in the Strait of Hormuz     |     
  • Dhaka Air Quality Unhealthy for Sensitive Groups Saturday     |     

কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত বেড়ে ১০৩

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2024-01-04, 9:11am

images-25-4cb27b360ede6d4ade56c906619cf64d1704337963.jpeg




ইরানি জেনারেল কাসেম বিন সোলায়মানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুই দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেড় শতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সোলাইমানির সমাধিস্থল থেকে কয়েকশ মিটার দূরের এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর কাসেম সোলাইমানিকে সবচেয়ে শক্তিশালী হিসেবে মনে করা হতো। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন।

ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন শত শত মানুষ তার সমাধিস্থলের দিকে যাওয়ার সময় জোড়া বিস্ফোরণ ঘটে।

কেরমানের ডেপুটি গভর্নর এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ত বলেন, বিস্ফোরণে ১০৩ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে জানান তিনি। সূত্র : আলজাজিরা