News update
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     
  • Economy in ‘Painful’ Investment Phase, Says Khosru     |     
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-05-08, 10:38pm

img_20250508_223726-989d80a91c3eba5b5eee42aaaf5f136c1746722317.jpg




পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। এ সময় সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (৮ মে) রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হীরানগরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে।

এ ছাড়া সিএনএন জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।