News update
  • 3-Day Tourism Fair Begins; Theme 'AI Powered Tourism, Sustainable Destination'     |     
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     
  • Biman Flight Carrying PM Set to Leave Tokyo After Repairs     |     
  • PM’s Flight to Dhaka Delayed by Technical Glitch in Tokyo     |     
  • July Killings: Hanif Gets Death Sentence for Crimes Against Humanity     |     

১২ দেশের নাগরিকদের ‘সুরক্ষা মর্যাদা’ বাতিল করলেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-25, 11:07am

65745654634-c67a90b638cb5fe44fae372d07434fec1764047248.jpg




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে ১২টি দেশের নাগরিকদের জন্য ‘সাময়িক সুরক্ষা মর্যাদা’ (টিপিএস) সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী বিতাড়িত হওয়ার ঝুঁকিতে পড়বেন। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা এএফপির। 

টিপিএস মূলত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অস্বাভাবিক পরিস্থিতির কারণে নিজ দেশে ফিরে গেলে বিপদের সম্মুখীন হতে পারেন, এমন ব্যক্তিদের নির্বাসন থেকে সুরক্ষা দেয় এবং যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়।

ট্রাম্প প্রশাসন মিয়ানমারের নাগরিকদের জন্য টিপিএস প্রত্যাহার করায় দেশটির প্রায় চায় হাজার মানুষ বিতাড়িত হওয়ার ঝুঁকিতে পড়বেন। এ ছাড়া ট্রাম্প ইতোমধ্যে আফগানিস্তান, ক্যামেরুন, হাইতি, হন্ডুরাস, নেপাল, নিকারাগুয়া, সিরিয়া, দক্ষিণ সুদান ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য টিপিএস বাতিল করেছেন। গত শুক্রবার তিনি সোমালিয়ার নাগরিকদের জন্যও এই সুরক্ষা প্রত্যাহারের ঘোষণা দেন, সব মিলিয়ে বাতিলের তালিকায় এখন ১২টি দেশ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়াম জানান, মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সেখানে ‘স্থিতিশীলতা‘ ফিরেছে বলে মনে করা হচ্ছে। এজন্য দেশটির টিপিএস সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো অবশ্য এই দাবিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের মতো সংঘাতপূর্ণ ও সামরিক শাসিত দেশে এখনও মানবিক পরিস্থিতি ভয়াবহ। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।