News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

দুবাইয়ের আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলে ইরানি ড্রোন ভূপাতিত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-01, 7:45am

3fe5e8418cc7856bbb480a218c29a916b3c08cce1e368f65-a1b3b767ff220de801060cb339752c191772329554.jpg




সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে সেখানে হতাহত হননি কেউ।

রোববার (১ মার্চ) ভোরে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানিয়েছে, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ফলে সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। তবে সেটা ছিল সামান্য।

এদিকে জেবেল আলি বন্দরে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দফতর। এতে বলা হয়, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়।

এক্সে দেয়া পোস্টে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই বাণিজ্যিক বন্দরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুবাই সিভিল ডিফেন্সের দল কাজ করছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

জেবেল আলি বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়।

গণমাধ্যম দফতর বলেছে, ২০২১ সালে বন্দরটিতে আগুন লেগেছিল। কিন্তু সেই সময়কার ভিডিও এখন অনেকে প্রকাশ করছেন। যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

জেবেল আলি বন্দর দুবাইয়ের পাম জুমেইরাহর পাশে অবস্থিত। পাম জুমেইরাহতে এরআগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু